WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২


ভালুকায় হরতালে সহিংসতা, ভাংচুর- অগ্নিসংযোগ
আহত- ১৫, সাংবাদিক সহ আটক - ১১

ময়মনসিংহ প্রতিনিধি :
ভালুকায় ১৮ দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচী পালন কালে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সহিংসতা-ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছেভোর রাত থেকেই সরকার সমর্থিত নেতাকর্মী ও পিকেটাররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন ও বিএনপি কার্যালয়ে কয়েক দফা হামলা চালিয়ে অফিস ভাংচুর ও আসবাবপত্র বের করে তাতে অগ্নি সংযোগ করে

এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পৌর সদরে প্রবেশের চেষ্টা চালালে উভয়পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেএতে উভয়পরে ১৫ নেতাকর্মী আহত হয়ভালুকা মডেল থানার পুলিশের এটি গাড়ি ভাংচুর করে বিএনপির দলীয় কর্মীরাহরতালে আহতদের মাঝে লুৎফর রহমান খান সানি (২৪) ও কাঞ্চন (২৮)কে ভালুকা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়হামলাকারীরা সাবেক সাংসদ আমান উল্যাহ চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়ি ভাংচুর করেএছাড়া ভালুকার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপি খন্ড খন্ড মিছিল বের করেআর ছাত্রলীগও পাল্টা হরতাল বিরোধী মিছিল করে

বিপ্তি ঘটনায় পুলিশ যুগান্তর ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল সহ বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছেআটককৃতরা হলো আহসান উল্লাহ হাবীব রুবেল(৪২), আবুল বাশার (৪২), কাঞ্চন (২৮), লুৎফর রহমান খান সানি (২৪), মজিবর (৪০), আজিজুল(৩৫), উজ্জল(১৮), একলাস(২৪), আফি (২০) ও আমিনুল (৩০)