WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

ময়মনসিংহে সুলতান মীর হত্যা মামলায় চারজনের ফাঁসি
ময়মনসিংহ প্রতিনিধি
জেলার মুদির দোকানদার সুলতান মীর হত্যা মামলায় অভিযুক্ত চার আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালতআজ বৃহস্পতিবার জেলা দায়রা জজ হুমায়ুন কবির এ আদেশ দেনফাঁসির আসামিরা হলেন, রকিব, কাঞ্চন, ভূট্রো, তমজিদ তারা ময়মনসিংহের সদর থানার গোহাইলকান্দি গ্রামের বাসিন্দা

একই সঙ্গে অভিযুক্ত আরো তিনজনকে এক বছর কারাদ্লসহ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ্লের আদেশ দেয় আদালতএরা হলেন- পারুল, তাসলি, মিনাঅপর এক আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় দোকানি সুলতাল মীর পাঁচশত টাকার ভাংতি না দেয়ায় ময়মনসিংহের সদর থানার গোহাইলকান্দি মীর বাড়ি সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আসামিরা এ খুনের ঘটনা ঘটায়রাষ্ট্রপক্ষে এপিপি শেখ আবুল হাশেম, আসামি পক্ষে এডভোকেট আলিম উদ্দিন মামলাটি পরিচালনা করেন