WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

গৌরীপুরে গণজাগরণ মঞ্চে হামলা, গ্রেফতার ৪
গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজারে গণজাগরণ মঞ্চের উদ্যোগে আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে জামায়াত-শিবিরের হামলা, মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ এসময় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

গণজাগরণ মঞ্চের এইচএম খায়রুল বাশার জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর পর স্বল্পদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা প্রদর্শনকালে ১৫/১৬ জনের জামায়াত-শিবিরের একটি গ্রুপ হামলা চালায়। হামলাকারীরা মঞ্চ ভাংচুর করে, পর্দা ছিঁড়ে ফেলে ও যন্ত্রপাতি বিনষ্টের চেষ্টা চালায়। এসময় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষুব্ধ জনতা হামলায় জড়িত অভিযোগে নিকেল ইলেকট্টনিকস, রোমেলের ফটোস্ট্যাট দোকানে হামলা ও ভাংচুর করে।

গৌরীপুর থানার ওসি বীরমুক্তিযোদ্ধা মো. হামিদুল ইসলাম জানান, গণজাগরণ মঞ্চে হামলার অভিযোগ চারজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে। রাত সাড়ে নয়টায় প্রতিবেদন পাঠানো পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ মোতায়েন রয়েছে।