ইত্তেফাকের জন্মদিনে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তারা
সময়ের সাথে অবিরল-অবিচল থেকে ইত্তেফাক বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করছে
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
সময়ের সাথে অবিরল-অবিচল থেকে ইত্তেফাক বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করছে। সাংবাদিকতার প্রতিকৃত মরহুম তফাজ্জল হোসেন
মানিক মিয়ার প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক যুগের পর যুগ ধরে দীর্ঘ ৬২ বছর ধরে মহান সাংবাদিকতার
গুরু দায়িত্ব পালন করে আসছে। এতো দীর্ঘকাল সততা, নিষ্ঠা, জনপ্রিয়তা নিয়ে দায়িত্বশীলতার সাথে প্রকাশনা অব্যাহত রাখা একটি
বিরল ঘটনা। ইত্তেফাকের প্রকাশনা
পুরোনো হলেও আধূনিকতার সাথে তাল মিলিয়ে তাঁর অতীত ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রেখেছে। আগামীতেও তাদের এ ধারাবাহিকতা অব্যাহত রেখে
ইত্তেফাক তাঁর দায়িত্ব পালন করে যাবে।
বুধবার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৬২তম জন্মদিন পালন উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে
সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল
হক খোকা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা
করেন।
কেক কাটা শেষে প্রবীণ শিাবিদ অধ্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও দনি জেলা বিএনপি
সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক হারুন আর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার
এস এম জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, সাবেক সম্পাদক এডভোকেট
মোজাম্মেল হক, মুসলিম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্য মেজর ড. শাহাব উদ্দিন, সিপিবি সম্পাদক এডভেকোট
এমদাদুল হক মিল্লাত, ন্যাপ নেতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়াউদ্দিন আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের
সভাপতি কাজী ইয়াসীন, জেলা নাগরিক আন্দোলনের সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, বহুরুপীর সম্পাদক সাংস্কৃতিক
ব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন খান হিলু, জেলা তথ্য কর্মকর্তা শামসুল হক, কতোয়ালী থানার ওসি
ফজলুল করিম, মানবাধিকার কমিশনের সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা জাসদ নেতা এডভোকেট
শিব্বির আহাম্মেদ লিটন, লায়ন মিজানুর রহমান, প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার
নজরুল ইসলাম, বাকৃবি গণসংযোগ বিভাগের পরিচালক কথা সাহিত্যিক সালিম হাসান, সংবাদের জেলা প্রতিনিধি
শরিফুজ্জামান টিটু, বুক স্টলের পে সংবাদপত্র সেবী অজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইত্তেফাকের উপজেলা সংবাদদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন নান্দাইলের
শাহ আলম ভূইয়া, ঈশ্বরগঞ্জের সাইফুল ইসলাম তালুকদার, ফুলপুরের জাহাঙ্গীর আলম, ত্রিশালের ফারুক আহাম্মেদ, ফুলবাড়িয়ার আবুল কামাল, হালুয়াঘাটের আব্দুর
রাজ্জাক, ধোবাউড়ার মুঞ্জুরুল হক, মুক্তাগাছার এম ইদ্রিস আলী।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন
করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহাম্মদ।
