ফলোআপ
ইউপি সদস্যকে
নির্যাতন করায়
ঈশ্বরগঞ্জের রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জকে প্রত্যাহার
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার
রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার
করা হয়েছে।
উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের
সদস্য মো. হাবিবুর রহমানকে (৪০) পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তেজিত কয়েক হাজার জনতা
ওই পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে রাখায় শুক্রবার গভীর রাতে (আইসি) মো. আনোয়ারুল ইসলামকে
প্রত্যাহার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
কামরুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে নান্দাইলনিউজকে বলেন, পরিস্থিতি সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) হিসেবে মো. আব্দুল হাই নামে একজন
উপ-পরিদর্শককে(এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যার দিকে আঠারবাড়ি রেলস্টেশনে ক্ষুদে ব্যবসায়ী আলী উসমানকে(৩৫)
টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক করে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে ইনচার্জ
মো. আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে জানতে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য
মো. হাবিবুর রহমান ওই কেন্দ্রে গেলে তাকেও আটক করে শারীরিক নির্যাতন করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ শতাধিক
লোক নিয়ে তদন্ত কেন্দ্র রাত ৯টা পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
এ বিষয়ে ওই রাতে নান্দাইল নিউজ-এ একটি সচিত্র
সংবাদ প্রকাশিত হয়।