WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২


ইউপি সদস্যকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে 
ঈশ্বরগঞ্জের রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. হাবিবুর রহমানকে (৪০) পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টার পর্যন্ত রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা

এ সময় উত্তেজিত এলাকাবাসী আঠারবাড়ি এলাকার রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলামের বিচার দাবি করেনএই পরিস্থিতিতে ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তার কার্যালয়ে দরজা বন্ধ করে ভেতরে  অবরোধ অবস্থায় ছিলেন
এলাকাবাসী শামছুদ্দিন ভূঁইয়া, আরিফ মোহাম্মদ ও জালাল উদ্দিন আহম্মেদ নান্দাইলনিউজকে জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আঠারবাড়ি রেলস্টেশনে ক্ষুদে ব্যবসায়ী আলী উসমানকে(৩৫) টাকা ছিনতাইয়ের ঘটনার অভিযোগে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেআলী উসমান বাড়ি আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাও এলাকায়আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান তার প্রতিবেশি আলী উসমানের আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম তাকেও আটক করে মারধর শুরু করেন

পরে খবর পেয়ে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ শতাধিক লোক নিয়ে তদন্ত কেন্দ্রে এসে ইউপি সদস্য মো. হাবিবুর রহমানকে ছাড়িয়ে নেন

মো. হাবিবুর রহমানকে পুলিশ নির্যাতন করেছে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার সহাস্রাধিক জনতা বিক্ষোভ মিছিল করে তদন্ত কেন্দ্র ঘেরাও করে রাখে

ইউপি সদস্য মো. হাবিবুর রহমান শরীরের আঘাতে চিহ্ন দেখিয়ে নান্দাইলনিউজকে জানান, আমি তিনবার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিআমার ওপর পুলিশি নির্বাচন করার বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম
তিনি নিজেকে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেন

  বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম নান্দাইলনিউজকে জানান, আঠারবাড়ি রেল স্টেশনে চট্টগ্রামগামী অপেক্ষামান যাত্রী বৃদ্ধা আনোয়ারা বেগমের (৬২) এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আলী উসমান নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্যে তদন্ত কেন্দ্রে আনা হয়এ ইউপি সদস্য হাবিবুর রহমান কেন্দ্র থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেনএ সময় বাধা দিতে  গেলে তিনি কনস্টেবল মোজাহারকে(২৭) ঘুষি মেরে আহত করে

সর্বশেষ রাত ৯টার দিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অপ্রীতিকর এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা ঘেরাও প্রত্যাহার করে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম নান্দাইলনিউজকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছেবিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে