ময়মনসিংহে ৪ জামায়াত নেতা আটক
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে হরতাল চলাকালে পুলিশের সতর্কবস্থার
কারণে কোনো চোরাগোপ্তা হামলা বা নাশকতা সৃষ্টি করতে পারেনি জামায়াত-শিবির।
সোমবার হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থান
থেকে জামায়াত শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান,
কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থান
নেওয়ায় জামায়াত হরতালে মাঠেই নামতে পারেনি।
তিনি আরও জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে ময়মনসিংহে ৪ জামায়াত নেতাকে পুলিশ আটক করেছে।
জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, গৌরীপুর, ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও থানা থেকে জামায়াতের রোকন পর্যায়ের এসব নেতাদের
সোমবার পুলিশ গ্রেফতার করে। পরে তাদের আদালতের
মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।