ঈশ্বরগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের
রেলস্টেশন এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ
উদ্ধার করেছে।
যুবকের আনুমানিক বয়স ২৫ বছর ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশন এলাকার তেলুয়াড়ি গ্রামের কুদরত আলীর পুকুরে মঙ্গলবার
সকালে বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ দেখা
যায়। পরে গ্রামের লোকজন আঠারবাড়ি রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি
জানান।
আঠারবাড়ি রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ আব্দুল হাই নান্দাইলনিউজকে জানান, লাশটি উদ্ধার
করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের কোন পরিচয় পাওয়া
যায়নি। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।