মুক্তাগাছায় প্রধানমন্ত্রীকে ব্যঙ্গঁ করে তৈরি করা
চিত্র প্রদর্শনকালে যুবক গ্রেফতার
মুক্তাগাছা প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী,
পররাষ্ট্র মন্ত্রী ও কৃষি মন্ত্রীকে ব্যঙ্গঁ করে কৃত্রিমভাবে
তৈরি করা অশালীন ভিডিও এবং ব্যঙ্গঁ চিত্র প্রদর্শন ও বিক্রির অভিযোগে হারুন অর রশিদ
(২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে
উপজেলার কাঠবওলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর
ফারুক জানান, 'আলফাজ টেলিকম' নামে কম্পিউটারে গান ডাউনলোড করা হয় এমন একটি দোকানের মালিক হারুন। সে দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী
ও কৃষি মন্ত্রীসহ অনেক গন্যমান্য ব্যক্তিদের ব্যঙ্গঁ করে কৃত্রিমভাবে তৈরি করা অশালীন
ভিডিও এবং ব্যঙ্গঁ চিত্র প্রদর্শন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার ব্যবহূত কম্পিউটার ও দোকানের মালামাল জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।