WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৫

বাইরের কারও ইঙ্গিতে মানুষ পুড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে
                         -ডিআইজি এস.এম. মাহফুজুল হক নুরুজ্জামান

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
বাইরের কোনো দেশ থেকে কারও ইঙ্গিতে পেট্রোল বোমা মেরে মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হচ্ছেএভাবে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে নাইসলাম নিষ্ঠুর নয়, সহানুভুতিশীলবুধবার(০৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলার ভাসা এলাকায় একটি আধুনিক মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত স্থানীয় মুসুল্লিদের সমাবেশে ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস.এম. মাহফুজুল হক নুরুজ্জামান এ কথা বলেছেন

সমাবেশে তিনি আরও বলেছেন, ধর্মের নাম ব্যবহার করে কেউ এ ধরনের অপকর্ম করতে পারে নামানুষকে পুড়িয়ে মারা কোনো মানুষের কাজ হতে পারে নাএলাকার লোকজনকে এসব অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো মঈনুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, মাওলানা হারুন নগরী প্রমূখ

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, সৌদী আরবের এক ধর্নাঢ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলার ভাসা এলাকায় মসজিদ নির্মাণ করার জন্যে বাংলাদেশী মুদ্রায় ৯২ লাখ টাকা অনুদান দিয়েছেনউদ্বোধনি অনুষ্ঠানে তিনিও আরবী ভাষায় বক্তব্য রাখেন

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, নিশ্চিত থাকুন দেশের পরিস্থিতি কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবেরাজনীনিতি এখন কারা নিয়ন্ত্রণ করছে- জানতে চাইলে ডিআইজি বলেন, আমি সরকারি চাকরি করিএ প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়