মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৩
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার মারুফ ফিলিং স্টেশনের সামনে শনিবার
(২১ মার্চ) ভোর ছয়টার দিকে বালু ভর্তি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতরা হলেন, মুক্তাগাছার রামপুর গ্রামের আলাল (৬০), ছমির তালুকদার (৩৫), মন্ডলসেন গ্রামের আকবর আলী (৩২), ভট্রবাড়ি গ্রামের জালাল উদ্দিন (৩২), লেংড়া বাজার
গ্রামের তুলার ব্যবসায়ী সেলিম (৬০) এবং ময়মনসিংহের কাশর এলাকার শফিকুল ইসলাম (৪০)। আহতরা হলেন, সিএনজি চালক আড়াইবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম(৩৫)
ও মন্ডলসেন গ্রামের নিজামউদ্দিন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ-টাঙ্গাইল মহসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে
রাখে। উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা, সহকারী কমিশনার( ভূমি)জসিম উদ্দিন ও মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।